ঢাকাMonday , 25 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুলিশে পদোন্নতি ও ব্যাপক রদবদল

এন মোমেন
August 25, 2025 11:18 pm
Link Copied!

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর উপ সচিব মোঃ মাহবুবুর রহমান স্বাক্ষরিত ৪ টি প্রজ্ঞাপনে সোমবার (২৫ আগস্ট) ৫২ জন পুলিশ কর্মকর্তার পদায়ন ও রদবদল করা হয়েছে। এর মধ্যে কয়েকটি জেলার পুলিশ সুপারকে বদলী করে নতুন পুলিশ সুপার নিয়োগ প্রদান করা হয়েছে। সিনিয়র পুলিশ কর্মকর্তাদের মধ্যে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুলকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজি হিসেবে পুনরায় এসবির প্রধানের দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজির চলতি দায়িত্বে থাকা একেএম আওলাদ হোসেনকে পদোন্নতি দিয়ে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি, পুলিশ অধিদপ্তরে চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত আইজি মোঃ আকরাম হোসেনকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজি, চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার ডিআইজি হাসিব আজিজকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজি, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) গাজী জসিম উদ্দিনকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজি শিল্পাঞ্চল পুলিশে, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি (চ. দা) আবু নাছের মোহাম্ম খালেদকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজি (পুলিশ অধিদপ্তর), সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার ডিআইজি মোঃ রেজাউল করিমকে পদোন্নতি দিয়ে এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত আইজি, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি (চ. দা) খোন্দকার রফিকুল ইসলামকে অতিরিক্ত আইজি (পুলিশ অধিদপ্তর), পিবিআই’র অতিরিক্ত আইজি (চ.দা) মোঃ মোস্তফা কামালকে পদোন্নতি দিয়ে পিবিআই’র অতিরিক্ত আইজি, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি (চ. দা) মোসলেহ উদ্দিন আহমেকে অতিরিক্ত আইজি পুলিশ অধিদপ্তর, সিআইডি’র অতিরিক্ত আইজি (চ. দা) মোঃ ছিবগাত উল্লাহকে পদোন্নতি দিয়ে সিআইডি’র অতিরিক্ত আইজি, এপিবিএন’র ডিআইজি মোঃ আলী হোসেন ফকিরকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজি এপিবিএন, ঢাকার স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি জি এম আজিজুর রহমারকে পদোন্নতি দিয়ে ডিআইজি (সুপারনিউমারারি অতিঃ আইজি) এসবি ঢাকা, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোঃ সরওয়ারকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিঃ আইজি), রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ডিআইজি সরদার নুরুল আমিনকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজি পুলিশ অধিদপ্তরে, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মোঃ ফজলুল করিমকে পদোন্নতি দিয়ে ডিআইজি (সুপারনিউমারারি অতিঃ আইজি), পুলিশ অধিদপ্তরের ডিআইজি মোঃ রেজাউল করিমকে পদোন্নতি দিয়ে ডিআইজি (সুপারনিউমারারি অতিঃ আইজি) পুলিশ অধিদপ্তর এবং চট্রগ্রাম রেঞ্জে কর্মরত ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশকে ডিআইজি (সুপারনিউমারারি অতিঃ আইজি) পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। অপর এক প্রজ্ঞাপনে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক ডিআইজি মোঃ জিল্লুর রহমানকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি), ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিআইজি ফারুক আহমেকে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি), হাইওয়ে পুলিশের ডিআইজি মোঃ শফিকুল ইসলামকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) সারদাস্থ বাংলাদেশ পুলিশ একাডেমীর ডিআইজি ব্যারিস্টার মোঃ জিল্লুর রহমানকে রেলওয়ে পুলিশের ডিআইজি, রেলওয়ে পুলিশের ডিআইজি মোঃ মাহবুুবুর রহমান ভূইয়াকে খুলনার পিটিসি’র কমান্ড্যান্ট (ডিআইজি), ঢাকার আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি মোঃ আবুল খায়েরকে ঢাকার টিডিএস’র কমান্ড্যান্ট (ডিআইজি), ঢাকার রেলওয়ে পুলিশের ডিআইজি শেখ মোহাম্মদ রেজাউল হায়দারকে রংপুরস্থ পিটিসির কমান্ড্যান্ট, পিটিসির খুলনার কমান্ড্যান্ট (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরীকে সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার, ঢাকার স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি মীর আশরাফ আলীর বদলীর আশে বাতিলপূর্বক সিটি এসবি’র ডিআইজি, ঢাকা এসবির ডিআইজি শামীমা বেগমকে বাংলাদেশ পুলিশ একাডেমীর (সারদা) ডিআইজি, ঢাকা পিবিআই’র ডিআইজি মোঃ সায়েদুর রহমানকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) এবং ঢাকা হাইওয়ে পুলিশের ডিআইজি মোঃ আবুল কালাম আজাকে ঢাকা পিবিআই’র ডিআইজি পদে পদায়ন করা হয়েছে। এছাড়া পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মিয়া মাসুদ করিমকে অতিরিক্ত ডিআইজি সিআইডি, সিলেট আরআরএফ’র কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজি মোঃ হুমায়ুন কবীরকে ঢাকা পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি, খুলনা আরআরএফ’র কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজি নওরোজ হাসান তালুকদারকে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মোঃ হাতেম আলীকে খুলনা আরআরএফ’র পুলিশ সুপার, ঢাকা স্পেশাল ব্রাঞ্চের (এসবি) বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমানকে রাজশাহী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার, পুলিশ অধিদপ্তরের এআইজি মোহাম্মদ আবদুল আজিজকে সারদা বিপিএ’র পুলিশ সুপার, সিএমপির উপ-পুলিশ কমিশনার জান্নাত আফরোজকে পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার (টিআর) এবং বাংলাদেশ জাতীয় সংস সচিবালয়ে কর্মরত ডেপুটি সার্জেন্ট এ্যাট আর্মস (পুলিশ সুপার) মোঃ দেলোয়ার হোসেনকে পুলিশ সুপার (টিআর) হিসেবে পদায়ন করা হয়েছে। অপর এক প্রজ্ঞাপনে বরগুনার পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিলকে পুলিশ অধিদপ্তরের এআইজি, শিল্পাঞ্চল পুলিশের এসপি মোহাম্মদ আল মামুন শিকদারকে বরগুনা জেলার এসপি, পিবিআই’র এসপি মোঃ আসাদুজ্জামানকে বাগেরহাটের এসপি, বাগেরহাটের এসপি মোঃ তৌহিদুল আরিফকে সিআইডির বিশেষ পুলিশ সুপার, নরসিংদীর এসপি মোঃ আব্দুল হান্নানকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপ-পুলিশ কমিশনার, পুলিশ অধিদপ্তরের এআইজি মোঃ মেনহাজুল আলমকে নরসিংদীর এসপি, নারায়ণগঞ্জের এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে সিআইডির বিশেষ পুলিশ সুপার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ জসীম উদ্দিনকে নারায়ণগঞ্জের এসপি, মেহেরপুরের এসপি মাকসুদা আকতার খানমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি), ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে মেহেরপুর জেলার এসপি, নড়াইল জেলার এসপি কাজী এহসানুল কবীরকে সিআইডির বিশেষ পুলিশ সুপার, ঢাকা এসবির বিশেষ পুলিশ সুপার মোঃ রবিউল ইসলামকে নড়াইল জেলার এসপি, নাটোরের এসপি মোহাম্মদ আমজাদ হোসাইনকে শিল্পাঞ্চল পুলিশের এসপি এবং হাইওয়ে পুলিশের এসপি মোহাম্মদ তারিকুল ইসলামকে নাটোর জেলার পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে।