ঢাকাMonday , 25 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কোটি টাকা আত্মসাতের অভিযোগ দক্ষিণখানের সন্ত্রাসী মামুনের বিরুদ্ধে

Link Copied!

ব্যবসায়ী হেলাল উদ্দিনের মাউন্টেন কনজুমার লিমিটেড প্রতিষ্ঠানের অংশীদার ও চাকুরিজীবী মামুন ভূঁইয়া কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ করে পালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হেলাল উদ্দিন জানান, গত ৩ বছর ধরে মামুন প্রতিষ্ঠানের আর্থিক হিসাব-নিকাশের দায়িত্বে ছিলেন। হিসাব চাইলে বিভিন্ন তালবাহানা করতো, হিসাবের জন্য চাপ দিলে, সুযোগ নিয়ে সে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেয় এবং গত ২৬ জুন ২০২৫ তারিখে কোনো হিসাব না দিয়ে স্বপরিবারে গোপালগঞ্জে পালিয়ে যায়।

হেলাল উদ্দিন দাবি করেন, বিভিন্ন মাধ্যমে তার কাছে হিসাব চাইলে মামুন হুমকি দেয়- “কোনো হিসাব দেওয়া হবে না, বড় ধরনের ক্ষতি করা হবে এবং মিথ্যা মামলায় ফাঁসানো হবে।” এই হুমকির ঘটনায় দক্ষিণ খান থানায় ৬ জুলাই ২০২৫ তারিখে সাধারণ ডায়েরি (জিডি নং ৩৯৯) করা হয়েছে।

তদন্তে জানা যায়, মামুন ভূঁইয়া একজন ছদ্মবেশী ও ধুরন্ধর ব্যক্তি, যিনি অতীতে বিভিন্ন সময়ে আওয়ামী রাজনৈতিক ছত্রছায়ায় থেকে চাঁদাবাজি ও গুণ্ডামির সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্র জনতার আন্দোলনের সময় মামুন প্রকাশ্যে দেশীয় অস্ত্র হাতে মিছিল করতেন, যার প্রমাণস্বরূপ একাধিক ছবি পাওয়া গেছে।

অভিযোগ রয়েছে, আত্মসাৎ করা অর্থের জোরে মামুন এখনো হুমকি-ধমকি দিয়ে চলেছেন এবং বর্তমানে তিনি গোপালগঞ্জে আত্মগোপনে রয়েছেন। স্থানীয়রা বলছেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে সে দীর্ঘদিন ধরেই নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি উঠেছে এই সন্ত্রাসী মামুন ভূঁইয়াকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক, যাতে সাধারণ মানুষ নিরাপদে থাকতে পারে এবং ব্যবসায়ী সমাজ প্রতারণার শিকার না হয়।