ঢাকাMonday , 25 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-নারায়ণগঞ্জে বিপুল সংখ্যক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

Link Copied!

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও গ্যাস চুরি রোধে ঢাকা ও নারায়ণগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
রোববার (২৪ আগস্ট) নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধ দুটি ওয়াশিং ফ্যাক্টরিসহ বিপুল সংখ্যক আবাসিক ও বাণিজ্যিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
সোমবার (২৫ আগস্ট) তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় পরিচালিত অভিযানে বেগুনপট্টি ও দোলেশ্বর এলাকার দুটি নামবিহীন ওয়াশিং কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া, একটি আবাসিক ভবনের ৬টি ডাবল চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে বিভিন্ন ব্যাসের মোট ২৩০ ফুট পাইপ, ১টি বল ভালভ এবং ১টি আবাসিক রেগুলেটর জব্দ করা হয়। এ অভিযানের ফলে মাসিক আনুমানিক ২৮ হাজার ৯৫৭ ঘনমিটার গ্যাস সাশ্রয় হবে, যার আর্থিক মূল্য প্রায় ৮ লাখ ৮৩ হাজার ১৮৯ টাকা।
অপরদিকে, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নোয়াইল-দুলালপুর এলাকায় পরিচালিত অভিযানে প্রায় ৮ কিলোমিটার এলাকা জুড়ে আনুমানিক ৫ হাজার ৫০০টি অবৈধ আবাসিক চুলার