ঢাকাWednesday , 20 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে বিনিয়োগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

Link Copied!

আল-আরাফাহ ইসলামী ব্যাংক-এ বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ কর্তৃক বিনিয়োগ শ্রেণীকরণ ও প্রভিশনিং বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল মাস্টার সার্কুলারের আওতায় বিনিয়োগ শ্রেণীকরণ এবং প্রভিশনিং সম্পর্কিত প্রতিবেদন প্রস্তুতকরণ বিষয়ে ব্যাংকের কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করা। মঙ্গলবার (১৯ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আসাদুজ্জামান ভূঁইয়া। প্রধান অতিথি মোঃ রাফাত উল্লা খান তার বক্তব্যে বলেন, “ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করতে হবে, যাতে দ্রুত বিনিয়োগ আদায় নিশ্চিত করা যায়, কারণ এটি আমানতকারী, শেয়ারহোল্ডার এবং ব্যাংকের টেকসই প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি আরও বলেন, “আগামী দিনে গুণগতমানসম্পন্ন ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে।”
এসময় তিনি অংশগ্রহণকারীদের নতুন শ্রেণীকরণ রিপোর্টিং সিস্টেম যথাযথভাবে শিখে তা কর্মক্ষেত্রে প্রয়োগ করার পরামর্শ দেন। আল-আরাফাহ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের (এআইবিটিআই) প্রিন্সিপাল মোঃ আবদুর রহিম দুয়ারী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী এবং ব্যাংকের শীর্ষ নির্বাহীবৃন্দও উপস্থিত ছিলেন। কর্মশালায় ব্যাংকের বিভিন্ন শাখার ৫৫ জন বিনিয়োগ কর্মকর্তা অংশগ্রহণ করেন।