ঢাকাThursday , 19 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শনিবার ঢাকায় বিএনপির বিক্ষোভ

Link Copied!

BNP Logoনিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় যুগ্মমহাসচিব সালাহ উদ্দিন আহমেদের সন্ধান দাবিতে আগামি শনিবার ঢাকা মহানগরে ওয়ার্ডে ওয়ার্ডে বিক্ষোভ করবে মহানগর বিএনপি।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর আহ্বায়ক মির্জা আব্বাস ও সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল যুক্ত বিবৃবিতে এ কর্মসূচির ঘোষণা দেন।
এর আগে সকালে স্বামীকে সুস্থ অবস্থায় ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে গণভবনে চিঠি দিয়েছেন সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ।
রাজনৈতিক অস্থিরতার মধ্যে অজ্ঞাত স্থান থেকে এক মাসের বেশি সময় ধরে বিএনপির পক্ষ থেকে বিবৃতি পাঠিয়ে আসছিলেন দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ। গত ১০ ফেব্রুয়ারি রাতে গোয়েন্দা পুলিশের পরিচয়ে তাকে ধরে নিয়ে যাওয়া হয় বলে তার পরিবারের অভিযোগ। তবে সরকারের পক্ষ থেকে এ অভিযোগ নাকচ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সালাহ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়নি। তবে তাকে আটক করতে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ নিয়ে সালাহ উদ্দিনের স্ত্রী সংবাদ সম্মেলন করেছেন, হাইকোর্টে গেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন এবার সর্বশেষ আশ্রয় হিসেবে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন।
প্রসঙ্গত, ২০১২ সালে বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর তার স্ত্রী তাহসিনা রুশদীর লুনাও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তার হস্তক্ষেপ চেয়েছিলেন। কিন্তু তিন বছরেও সেই রহস্যের কূলকিনারা হয়নি।