ঢাকাTuesday , 19 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাউবোর নতুন অতিরিক্ত মহাপরিচালকের যোগদান

Link Copied!

প্রকৌশলী মোঃ রাফিউস সাজ্জাদ গত সোমবার (১৮ আগস্ট ) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে সরকার কর্তৃক নিয়োগ প্রাপ্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা, নক্সা ও গবেষণা) পদে যোগদান করেন। উক্ত পদে যোগদানের পূর্বে তিনি প্রধান প্রকৌশলী (পুর), কেন্দ্রীয় অঞ্চল,বাপাউবো, ঢাকায় কর্মরত ছিলেন।
তিনি ১৯৯১ সালে Khulna University of Engineering & Technology থেকে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করেন এবং পানি সম্পদ উন্নয়নে ইতালি থেকে Post Graduate Diploma (PGD) ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী (পুর) পদে যোগদান করেন। পরবর্তীতে তিনি উপ-বিভাগীয় প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রধান প্রকৌশলী পদে বোর্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন।বিশেষ করে তিনি বিশ্ব ব্যাংকের ঋণ সহায়তা পুষ্ট WAMIP প্রকল্পে দায়িত্ব পালনসহ এশীয় উন্নয়ন ব্যাংকের ঋণ সহায়তা পুষ্ট WAMIP প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পানি উন্নয়ন বোর্ডে দীর্ঘ ৩২ বছরের অধিক চাকরিকালীন তিনি জাপান, চায়না, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, তুরস্ক, থাইল্যান্ড, ইতালি, ফ্রান্স, সুইজারল্যান্ড, সুইডেন, নরওয়ে ও নেদারল্যান্ডে বিভিন্ন সেমিনারও প্রশিক্ষণে অংশগ্রহণ করে অর্জিতজ্ঞান বোর্ডের কর্মকান্ডে অত্যন্ত সাফল্যের সাথে প্রয়োগ করছেন। প্রকৌশলী মোঃ রাফিউস সাজ্জাদ ১৯৬৮ সালে কুমিল্লা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (IEB) এর আজীবন সদস্য এবং একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার (PEng.)।