ঢাকাThursday , 19 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আত্মগোপনে থাকা নেতাদের খোঁজার দায়িত্ব খালেদার

Link Copied!

Hasanনিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপির যেসব নেতারা আত্মগোপনে আছেন তাদের খুঁজে বের করার দায়িত্ব সরকারের নয়, এ দায়িত্ব বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার।’
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সমানে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ২০ দলীয় জোটের হরতাল, অবরোধ ও পেট্টোলবোমা হামলা করে সাধারণ মানুষ হত্যার প্রতিবাদে এক সামাবেশে তিনি এ কথা বলেন।
বিএনপির অনেক সিনিয়র নেতা আত্মগোপনে আছেন উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির যুগ্ম-মহাসচিব সালাউদ্দিন আত্মগোপনে থেকে বিবৃতি পাঠাতেন। সেই  বিবৃতিতে খালেদা জিয়ার স্বাক্ষর থাকতো কি না তা নিয়ে সন্দেহ আছে। সালাউদ্দিন আত্মগোপনে থেকে আর বিবৃতি দিচ্ছেন না বলেই খালেদা জিয়া বলছেন সরকার তাকে গুম করেছে।’
তিনি বলেন, ‘এখন বরকতুল্লাহ বুলুও আত্মগোপনে থেকে বিবৃতি দিয়ে যাচ্ছেন। যখন তিনি বিবৃতি দিতে অস্বীকার করবেন তখন খালেদা বলবেন বুলুকেও গুম করা হয়েছে। আসলে বিএনপি নেতাদের খুঁজে বের করার দায়িত্ব সরকারের নয় খালেদা জিয়ার।’
যুক্তরাষ্ট্রে জয়ের উপর হামলা প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘সজিব ওয়াজেদ জয়ের উপর হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রে বিএনপির তিন সমর্থক অভিযুক্ত থাকায় তাদের কারাদণ্ড দিয়েছে সেখানকার আদালত। আর এ হামলায় বিএনপির এক কেন্দ্রীয় নেতা অর্থ দিয়ে সহযোগিতা করেছে। সময়  মতো সরকার তার নাম প্রকাশ করবে। এছাড়াও এ ঘটনায় খালেদা ও তারেকেরও মদদ রয়েছে। বিএনপি এখন শুধু দেশেই নয় বিদেশেও ষড়যন্ত্র করছে।’
খালেদা জিয়া এক সময় বলেছিলেন সংবিধানকে তিনি ডাস্টবিনে ফেলে দেবেন। অথচ তিনি এখন নিজেই রাজনীতির ডাস্টবিনে উপর হয়ে পড়ে গেছেন বলেও মন্তব্য করেন সাবেক এই মন্ত্রী।
সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে আরো বক্তব্য দেন ঢাকা মহাগনর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ , আওয়ামী লীগের উপকমিটির  সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।