ঢাকাThursday , 19 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২৫ মার্চ নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ

Link Copied!

Cpb-Basodনিজস্ব প্রতিবেদক: আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের জামানত বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে আগামী ২৫ মার্চ নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় সামনে বিক্ষোভ করবে সিপিবি-বাসদ। এছাড়া ১৯-২৪ মার্চ ওয়ার্ডে ওয়ার্ডে সমাবেশ-বিক্ষোভের কর্মসূচিও ঘোষণা করেছে তারা।
বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের জামানত অস্বাভাবিকভাবে বৃদ্ধি, টিআইএন সার্টিফিকেট বাধ্যতামূলক করার মাধ্যমে নির্বাচনে শ্রমজীবী-নিম্নবিত্ত সাধারণ মানুষকে প্রার্থী হওয়ার প্রক্রিয়া থেকে বাইরে রাখা এবং নির্বাচনকে ধনিক শ্রেণির টাকার খেলায় পরিণত করার চক্রান্তের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেয়া হয়। সিপিবি ও বাসব যৌথভাবে এ সমাবেশে আয়োজন করে।
সমাবেশে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘নির্বাচনের আগেই শ্রমজীবী, নিম্নবিত্ত, মেহনতি, সাধারণ মানুষকে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখার আয়োজন করা হচ্ছে। নির্বাচনকে ধনিক শ্রেণির টাকার খেলায় পরিণত করার বাকি কাজটুকু সম্পন্ন করার চক্রান্ত চলছে।’
মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন- বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ডিসিসির মেয়র পদপ্রার্থী কাফি রতন, ডা. সাজেদুল হক রুবেল, বাসদ নেতা খালেকুজ্জামান লিপন।