ঢাকাTuesday , 19 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতের মতুয়া রত্ন সম্মাননা পাচ্ছেন তানভীর মোকাম্মেল

বিনোদন ডেস্ক
August 19, 2025 5:01 pm
Link Copied!

প্রখ্যাত নির্মাতা তানভীর মোকাম্মেল পাচ্ছেন ‘মতুয়া রত্ন সম্মান-২০২৫’। মতুয়া সম্প্রদায়কে ঘিরে নির্মিত তার প্রামাণ্যচিত্র ‘মতুয়া মঙ্গল’-এর জন্য তাকে এই স্বীকৃতি দিচ্ছে সর্বভারতীয় মতুয়া মহাসংঘ।
আগামী ৩১ আগস্ট (শনিবার) পশ্চিমবঙ্গের বনগাঁর ত্রিকোণ পার্কের নীলপদ্ম অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে তার হাতে তুলে দেওয়া হবে এ সম্মাননা।
‘মতুয়া মঙ্গল’ প্রামাণ্যচিত্রে নির্মাতা তুলে ধরেছেন প্রায় ২০০ বছরের মতুয়া ইতিহাস। তাদের ধর্মীয় দর্শন, আধ্যাত্মিক বিশ্বাস, জীবনধারা ও আর্থসামাজিক বাস্তবতা তুলে এনেছেন তিনি। পাশাপাশি এতে মতুয়া নারী-পুরুষ ও নেতাদের অভিজ্ঞতা ও বক্তব্যও স্থান পেয়েছে।
গত ১২ জুলাই রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হয় প্রামাণ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী। পরে এটি কিনো-আই ফিল্মসের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়।
প্রামাণ্যচিত্রটির শুটিং হয়েছে বাংলাদেশ ছাড়াও ভারতের ঠাকুরনগর, আন্দামান, উত্তরাখন্ড ও দণ্ডকারণ্যে। কিনো-আই ফিল্মসের ব্যানারে গণ-অর্থায়নে নির্মিত হয়েছে কাজটি।