ঢাকাTuesday , 19 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চুয়েটে র‍্যাগিংয়ের অভিযোগে ১০ শিক্ষার্থীকে শোকজ

Link Copied!

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) র‍্যাগিংয়ের অভিযোগে ১০ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় চুয়েট ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মাহাবুবুল আলম স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নোটিশ জারি করা হয়।
অভিযুক্ত ১০ শিক্ষার্থী হলেন, তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের মো. রাফি আহম্মদ ভুঁইয়া, আব্দুল্লাহ আল নাছির, সাজ্জাদ হাসান, তানভীর খান, মনসুর আলম সিয়াম, এস.কে ফাহিম আহমেদ, মো. আতিকুর রহমান ফাহিম, যন্ত্রকৌশল বিভাগের সাখাওয়াত হোসেন সজীব, মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের আহমেদ ইতিসার এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মোনতাসিন হোসেন মাহি।
নোটিশে বলা হয়, ১৩ আগস্ট রাত আনুমানিক ১টার দিকে মুক্তিযোদ্ধা হলের এন-৫১২ নম্বর রুমে প্রভোস্ট এবং সহকারী প্রভোস্টগণ ২৪ ব্যাচের ৯ জন শিক্ষার্থীকে হয়রানি (র‍্যাগিং) করার সময় অভিযুক্ত ২৩ ব্যাচের শিক্ষার্থীদের হাতেনাতে ধরেন।এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়েছে।
ওই নোটিশে অভিযুক্ত শিক্ষার্থীদের আগামী ৩ সেপ্টেম্বর বিকাল ৩টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরে স্ব-শরীরে হাজির হয়ে লিখিত জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। একই সময়ে তাদের স্বপক্ষে ব্যক্তিগত শুনানিতে অংশ নিতেও নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মাহাবুবুল আলম বলেন, ক্যাম্পাসে র‍্যাগিং ও মাদক নির্মূলে চুয়েট প্রশাসন বদ্ধপরিকর। এসব বিষয়ে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।