ঢাকাMonday , 18 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মার্কেন্টাইল ব্যাংক ও সিডিআরসির উদ্যোগে বজ্রপাত প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Link Copied!

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এবং সেন্টার ফর ডেভেলপমেন্ট রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি (সিডিআরসি) বগুড়ার যৌথ উদ্যোগে ১৭ আগস্ট ২০২৫ ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সোমবার (১৮ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুরাল ডেভেলপমেন্ট একাডেমি (আরডিএ), বগুড়ার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. এ. কে. এম. ওয়ালী উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মতিউল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার ড. মোঃ জাহিদ হোসেন।
সেমিনারে জানানো হয়, মার্কেন্টাইল ব্যাংকের বিশেষ সিএসআর তহবিলের আওতায় বজ্রপাত থেকে গ্রামীণ চর ও হাওর এলাকার মানুষকে সুরক্ষায় রাখতে ১০টি বজ্রপাত প্রতিরোধক টাওয়ার স্থাপন করেছে আরডিএ। এই উদ্যোগের প্রযুক্তিগত দিক এবং কার্যকারিতা ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির হোসাইন, মোঃ শামীম আহম্মদ, অসিম কুমার সাহা; এসইভিপি মোঃ সোহেল খুরশীদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান; এগ্রিকালচার ক্রেডিট ডিভিশনের প্রধান মোঃ জিল্লুর রহমান এবং আরডিএ’র পরিচালক ড. মোঃ আব্দুল মজিদ প্রামানিক, সহকারী পরিচালক সিয়াম সালাউদ্দিন ও প্রকল্প প্রকৌশলী মোঃ মুরাদ হোসেন শাহীন। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।