ঢাকাSunday , 17 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

 আই কে আয়ুর্বেদিক ঔষধালয়ের বিরুদ্ধে ভেজাল ঔষধ উৎপাদনের অভিযোগ 

Link Copied!

অর্ন্তবর্তীকালীন সরকারের নির্দেশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সারা দেশের জনসাধারণের জনস্বাস্থ্য রক্ষায় বিভিন্ন প্রকারের জনকল্যাণমুখী ব্যাবস্থা গ্রহণ করেছে। অর্ন্তবর্তীকালীন সরকার কর্তৃক গৃহীত দেশের জনসাধারণের জনস্বাস্থ্য রক্ষার পদক্ষেপ কোন প্রকার কাজেই আসছে না শুধুমাত্র বিতর্কিত ঔষধ কোম্পানির মালিকপক্ষ কর্তৃক বিতর্কিত ঔষধ উৎপাদন ও বাজারজাত করার কারণে। এমনই অভিযোগ উঠেছে আই,কে আয়ুর্বেদিক ঔষধালয় লি: এবং আই,কে ল্যাবরেটরীজ (ইউনানি) নামক প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে। জানা গেছে, আই,কে আয়ুর্বেদিক ঔষধালয় লিমিটেডের উৎপাদন লাইসেন্স নং-আয়ু-০৮৬, ঠিকানা ঢাকা বাংলাদেশ এবং আই,কে ল্যাবরেটরীজ (ইউনানি) এর উৎপাদন লাইসেন্স নং-২৯৮, ঠিকানা ঢাকা বাংলাদেশ। উক্ত ঔষধ কোম্পানির মালিকপক্ষ বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলারী এবং বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলারীর বাইরে গিয়ে তার নিজের ইচ্ছা মতো কালার ফ্লেভার ও কেমিক্যাল দিয়ে ঔষধ তৈরি করে ঔষধের নাম, লেবেল কার্টুন ছাপিয়ে ঔষধের গুনগত মানের তোয়াক্কা না করে বাজারজাত করছেন ভেজাল ও নিম্নমানের ঔষধ। তার এই অবৈধ ও জনস্বাস্থ্য বিরোধী কর্মকান্ডে সহায়তা দিয়ে আসছে খোদ ঔষধ প্রশাসন অধিদপ্তরের নথি সংশ্লিষ্ট কর্মকর্তরা। এর মধ্যে একজন পরিচালক, উপ পরিচালক, সহকারী পরিচালক, ঔষধ তত্ত্বাবধায়ক এবং নথি সংশ্লিষ্ট উচ্চমান সহকারী। এছাড়াও জড়িত আছেন সংশ্লিষ্ট এলাকায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। আই,কে আয়ুর্বেদিক ঔষধালয় লি: এবং আই,কে ল্যাবরেটরীজ (ইউনানি) এর উৎপাদিত ভেজাল ও নিম্নমানের ঔষধের মধ্যে আই,কে আয়ুর্বেদিক ঔষধালয় লিমিটেডের উৎপাদিত কামিনী বিদ্রাবণ রস (হালওয়া), শুক্রসুধা (হালওয়া), বৃহতচন্দ্রদয় মকরধ্বজ ট্যাবলেট, আইকে আমলকি রসায়ন, আইকে দশমুলারিস্ট, আইকে রোজ ভিট, সরবত তুলশী, আই,কে গোল্ড ট্যাবলেট এবং আই,কে অর্জুনারিস্ট সিরাপ। আই,কে ল্যাবরেটরীজ (ইউনানি) এর উৎপাদিত ঔষধের মধ্যে আরক ডাইকোপ্লেক্স, (ফওলাদ সাইয়াল) আরক ডাইকোপ্লেক্স গোল্ড (ফওলাদ সাইয়াল) সিরাপ, নাইট্রিন (জিরিয়ানী), কার্ডিফেক্স সিরাপ, আই,কে ভিট সিরাপ, আই,কে জিনসিন (শরবত জিনসিন) এবং বাসক সিরাপ উল্লেখযোগ্য।