ঢাকাSunday , 17 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মার্কেন্টাইল ব্যাংক ও ইফাদ মটরসের মধ্যে চুক্তি স্বাক্ষর

Link Copied!

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এবং ইফাদ মটরস লিমিটেড-এর মধ্যে পারস্পরিক সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
রবিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার ড. মো. জাহিদ হোসেন এবং ইফাদ মটরসের হেড অব বিজনেস মুয়িদুর রহমান তানভির।
এই চুক্তির আওতায় এখন থেকে মার্কেন্টাইল ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা সুদবিহীন ৩ থেকে ২৪ মাসের কিস্তিতে ইফাদ মটরসের পণ্য কিনতে পারবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের হেড অব কার্ড অ্যান্ড এডিসি মোস্তাফিজুর রহমান, হেড অব কর্পোরেট ব্যাংকিং ডিভিশন মোহাম্মদ ফারুক আহম্মেদ, হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স ডিভিশন মো. মুকিতুল কবীর, হেড অব আইএমএলডি তপন জেমস রোজারিও এবং ইফাদ মটরসের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. রবিউল হক, হেড অব কমার্শিয়াল অ্যান্ড ব্যাংকিং এম.এ. আজিজ, সিনিয়র ম্যানেজার-অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স মো. মাসুদ হোসেন মিজিসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।