ঢাকাSunday , 17 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইবিটিআর-এ বাফেডা’র ৫ দিনব্যাপী কর্মশালা শুরু

Link Copied!

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে পাঁচ দিন ব্যাপী ‘সার্টিফিকেশন কোর্স অন ট্রেজারি ডিলিংস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা রবিবার (১৭ আগস্ট) ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমিতে (আইবিটিআরএ) উদ্বোধন করা হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ম্যানেজিং ডাইরেক্টর ও বাফেডা’র ট্রেজারার মো. ওমর ফারুক খাঁন প্রধান অতিথি হিসেবে এ কর্মশালা উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন বাফেডা’র এক্সিকিউটিভ সেক্রেটারী মোঃ আবুল হাসেম ও আইবিটিআর-এর ডাইরেক্টর জেনারেল মোঃ মাহবুব আলম। উক্ত কর্মশালায় দেশের ৩০ (ত্রিশ)টি ব্যাংকের বিভিন্ন পদমর্যদার ৫০ (পঞ্চাশ) জন নির্বাহী ও কর্মকর্তা অংশ গ্রহন করেন।