ঢাকাWednesday , 13 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গণপূর্ত অধিদপ্তরের দর তপশিল পর্যালোচনায় ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন মন্ত্রণালয়ের

Link Copied!

গণপূর্ত অধিদপ্তরের দর তপশিল (রেট শিডিউল) পর্যালোচনার জন্য ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। গত মঙ্গলবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (উন্নয়ন অনুবিভাগ-১) আহ্বায়ক করে গঠিত এ কমিটিতে রয়েছেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক পদমর্যাদার একজন প্রতিনিধি; বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের অধ্যাপক পদমর্যাদার একজন প্রতিনিধি; স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদমর্যাদার একজন প্রতিনিধি; সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদমর্যাদার একজন প্রতিনিধি এবং গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদমর্যাদার একজন প্রতিনিধি। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব (পরিকল্পনা শাখা-২) এই কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির কার্যপরিধিতে উল্লেখ রয়েছে- এই কমিটি দর তপশিলের আইটেমের দর বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা, তা যাচাইপূর্বক দ্রুত প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করবে। কমিটি প্রযোজনা সদস্য কো-অপ্ট করতে পারবে।