ঢাকাTuesday , 12 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২টি মার্কিন জাহাজ কিনবে বাংলাদেশ

Link Copied!

যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি থেকে ৫৫-৬৬ হাজার ডেডওয়েট টন (ডিডব্লিউটি) ধারণক্ষমতার দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনার অনুমোদন দিয়েছে সরকার। এ জন্য ব্যয় হবে ৯৩৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকা (৭৬.৬৯৮ মিলিয়ন মার্কিন ডলার)।
মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। প্রকল্প সূত্রে জানা গেছে, দুটি প্রতিটি ৫৫-৬৬ হাজার ডিডব্লিউটি সম্পন্ন বাল্ক ক্যারিয়ার জাহাজ অর্জন’ প্রকল্পের আওতায় আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হলে তিনটি প্রতিষ্ঠান প্রস্তাব জমা দেয়। এর মধ্যে দুটি প্রস্তাব কারিগরি যাচাইয়ে উত্তীর্ণ হয়। পর্যালোচনা শেষে সর্বনিম্ন দরদাতা হিসেবে হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসিকে নির্বাচিত করা হয়। জাহাজ দুটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে কেনা হবে। বৈঠকে আরও কয়েকটি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এর মধ্যে বিশ্বব্যাংকের অর্থায়নে বিআইডব্লিউটিএ বাস্তবায়নাধীন ‘বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌপরিবহন প্রকল্প-১’-এর (চট্টগ্রাম-ঢাকা-আশুগঞ্জ ও সংযুক্ত নৌপথ খনন এবং টার্মিনালসহ আনুষঙ্গিক স্থাপনাদি নির্মাণ) অবশিষ্ট কাজ সরকারি ক্রয় পদ্ধতিতে সম্পাদনের অনুমোদন দেয়া হয়।