ঢাকাTuesday , 12 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহ্জালাল ইসলামী ব্যাংকের শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮৮তম সভা

Link Copied!

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮৮তম সভা সম্প্রতি ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির সম্মানিত চেয়ারম্যান মাওলানা মুফতী শাহেদ রহমানী। সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রমে শরীয়াহ্ পরিপালনের উপর গুরুত্বারোপ করে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির সম্মানিত সদস্য মাওলানা মোহাম্মাদ সাদেকুল ইসলাম, ড. মুফতী ইউসুফ সুলতান ও মাওলানা শাহ্ মোহাম্মদ ওয়ালী উল্লাহ্, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ, ব্যাংকের কোম্পানী সচিব মো: আবুল বাশার, ব্যাংকের সিএফও মো: জাফর ছাদেক, এফসিএ এবং ব্যাংকের শরীয়াহ্ সেক্রেটারিয়েট-এর প্রধান মাওলানা মো: ফরিদ উদ্দিন উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে যথারীতি সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় এবং ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দো‘আ ও মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।