ঢাকাTuesday , 12 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উড়োজাহাজ সংকটে কুয়েত ও দুবাইগামী দুই ফ্লাইট বাতিল

Link Copied!

বারবার যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে উড়োজাহাজ সংকট দেখা দিয়েছে। এ কারণে মঙ্গলবার (১২ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-কুয়েত ও ঢাকা-চট্টগ্রাম-দুবাই রুটের দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমান সূত্র জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে কোনো উড়োজাহাজ মেরামতের পর উড্ডয়ন করছে; আবার কোনোটি গ্রাউন্ডেড অবস্থায় রয়েছে।
এ অবস্থায় মঙ্গলবার ঢাকা-কুয়েত ও দুবাই রুটের উভয় ফ্লাইটই বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার দিয়ে পরিচালনার কথা ছিল। কিন্তু উড়োজাহাজের সংকটে বিকেল ৩টা ৪৫ মিনিটের ঢাকা-কুয়েত রুটের বিজি ৩৪৩ ফ্লাইট এবং বিকেল ৫টা ৫ মিনিটের ঢাকা-চট্টগ্রাম-দুবাই ফ্লাইট দুটি বাতিল করতে হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর সাংবাদিকদের জানান, বাতিল হওয়া কুয়েত ও দুবাই ফ্লাইট দুটি আগামীকাল বুধবার (১৩ আগস্ট) পরিচালিত হবে। নতুন সময়সূচি যাত্রীদের জানানো হচ্ছে।