ঢাকাMonday , 11 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্ট্যান্ডার্ড চার্টার্ডের করপোরেট প্রধান হলেন ফারিয়া কবির

Link Copied!

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ করপোরেট, কমার্শিয়াল ও ইনস্টিটিউশনাল ব্যাংকিংয়ের (সিসিআইবি) ‘ক্লায়েন্ট কাভারেজের’ প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফারিয়া কবির। এ নিয়োগের মাধ্যমে, তিনি ব্যাংকের কান্ট্রি ম্যানেজমেন্ট টিমের (সিএমটি) অন্যতম সদস্য হিসেবে যুক্ত হয়েছেন। একই সঙ্গে ব্যাংকটির শীর্ষপর্যায়ে নারী কর্মকর্তাদের অংশগ্রহণ ৩০ শতাংশ ছাড়িয়েছে।
করপোরেট ব্যাংকিংয়ে ২৬ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে ফারিয়া কবিরের। তিনি আমেরিকান এক্সপ্রেস বাংলাদেশ, ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে ক্যারিয়ার শুরু করেন এবং তার দীর্ঘ ক্যারিয়ারে ক্লায়েন্ট কাভারেজ, রিলেশনশিপ ম্যানেজমেন্ট, অরিজিনেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নেতৃত্বমূলক দায়িত্ব পালন করেছেন। ২০০৫ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ডে যোগদানের পর ব্যাংকের জন্য বহু যুগান্তকারী ও সফল লেনদেন সম্পন্ন করেছেন তিনি।
ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগের বাইরেও ব্যাংকের কর্মীবিষয়ক পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ফারিয়া কবির। বর্তমানে তিনি বাংলাদেশে অভিযোগ কমিটির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন এবং কর্মস্থলে হয়রানি রোধে ব্যাংকের বিভিন্ন উদ্যোগ চালাতে নেতৃত্ব দিচ্ছেন। এ ছাড়া ব্যাংকের ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে তহবিল পরিচালনার দায়িত্বে রয়েছেন ফারিয়া কবির।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসের এজাজ বিজয় বলেন, ‘ফারিয়ার নিয়োগ আমাদের অভ্যন্তরীণ নেতৃত্বের দক্ষতারই প্রতিফলন। দীর্ঘমেয়াদি ক্লায়েন্ট সম্পর্ক গড়ে তোলা এবং দলের সঙ্গে মিলেমিশে কাজ করার তার দক্ষতা, আমাদের ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে সাহায্য করবে। স্ট্যান্ডার্ড চার্টার্ডে, আমরা বিশ্বাস করি যে, আমাদের বৈচিত্র্য আমাদের শক্তিশালী করে এবং আমি নিশ্চিত এবং একই সঙ্গে আনন্দিত যে, তার নেতৃত্বে আমাদের করপোরেট কাভারেজ টিম, ভবিষ্যতে আরও নতুন উচ্চতায় পৌঁছবে।’
ফারিয়া মনাশ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
বাংলাদেশের দীর্ঘমেয়াদি অংশীদার হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড দেশের উন্নয়নের গল্পে ১২০ বছরেরও বেশি সময় ধরে অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। ব্যাংকটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং সমাজের জন্য টেকসই মূল্য সৃষ্টি করে এমন কার্যক্রমে বিনিয়োগের প্রতি অঙ্গীকারবদ্ধ ।