ঢাকাMonday , 11 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রশীদ এবিবি-র ভাইস চেয়ারম্যান ও মারুফ ট্রেজারার নির্বাচিত

Link Copied!

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেডের (এবিবি) ১৭৭তম বোর্ড অব গভর্নরস সভা গত ৩ আগস্ট ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়।
সোমবার (১১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন এবিবি’র চেয়ারম্যান এবং সিটি ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন।
সভায় সর্বসম্মতিক্রমে বিদ্যমান ৭ সদস্যের স্থলে আরও ১০টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কে এবিবি’র বোর্ড অব গভর্নরসের অন্তর্ভুক্ত করে মোট ১৭ সদস্যবিশিষ্ট বোর্ড পুনর্গঠন করা হয়।
এছাড়া, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ এবিবি’র ভাইস চেয়ারম্যান এবং ঢাকা ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেখ মোহাম্মদ মারুফ ট্রেজারার পদে নির্বাচিত হন।