ঢাকাMonday , 11 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টানা দ্বিতীয়বার ইউরোমানির স্বীকৃতি পেল এমটিবি, সেরা ডিজিটাল ব্যাংকের খেতাব

Link Copied!

টানা দ্বিতীয় বছরের মতো ‘বাংলাদেশের সেরা ডিজিটাল ব্যাংক’ হিসেবে ইউরোমানি এওয়ার্ডস ফর এক্সেলেন্স ২০২৫-এ মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)। সোমবার (১১ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
ডিজিটাল রূপান্তরের ধারাবাহিকতা ও প্রযুক্তিনির্ভর, গ্রাহক-কেন্দ্রিক সেবা প্রদানের জন্য এই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে এমটিবি।
সম্প্রতি চালু হওয়া ‘এমটিবি নিও’ (গঞই ঘবড়) – পূর্বের স্মার্ট ব্যাংকিং অ্যাপের উন্নত সংস্করণ – নতুন ফিচার যুক্ত করে ৩২ দশমিক ০১ শতাংশ ব্যবহারকারী বৃদ্ধি এবং লেনদেনে ১০২ দশমিক ৭২ শতাংশ প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
‘ত্বরিৎ ঋণ’ ও ‘ডে-লাইট ই-ঋণ’ সেবার মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ঋণপ্রাপ্তি সহজ হয়েছে। প্রযুক্তিনির্ভর গঊধংু ই-কেওয়াইসি প্ল্যাটফর্ম ব্যবহারে অ্যাকাউন্ট খোলার হার বেড়েছে ১৭০ শতাংশ আর ই-কেওয়াইসি অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে ১ হাজার ৬৭৮ শতাংশ।
দেশের প্রথম এপিআই-ভিত্তিক ব্যাংক হিসেবে এমটিবি বর্তমানে ৩৫টিরও বেশি ফিনটেক কোম্পানির সঙ্গে কাজ করছে, যার মধ্যে কেবল ২০২৪ সালেই যুক্ত হয়েছে নতুন ৮টি। ফলে ই-ব্যাংকিং লেনদেনে ২৩৫ শতাংশ প্রবৃদ্ধি এসেছে।
এছাড়া উন্নত পেমেন্ট গেটওয়ে, কিউআর কোড, বিকাশ ও টেলিকম অপারেটরদের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে সমন্বিত রিয়েল-টাইম ব্যাংকিং সেবা দেশের প্রতিটি প্রান্তে পৌঁছেছে।
এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “এই অর্জন এমটিবিকে আরও স্মার্ট, দ্রুত ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ব্যাংকিং সেবা দেওয়ার প্রেরণা জোগাবে।”
এই আন্তর্জাতিক স্বীকৃতি প্রমাণ করে, একটি দেশীয় ব্যাংক আধুনিক প্রযুক্তির সাহায্যে ক্রমবর্ধমান গ্রাহক-চাহিদা পূরণে কার্যকরভাবে নেতৃত্ব দিচ্ছে।