ঢাকাMonday , 11 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদক কারবারি ধরতে জেনেভা ক্যাম্পে অভিযানে পুলিশ

Link Copied!

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদক কারবারি ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) বিকেল ৪টার পর সেখানে অভিযান শুরু হয়।
ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এসিডি) জুয়েল রানার নেতৃত্বে অভিযান শুরু করে মোহাম্মদপুর থানা পুলিশ।
জুয়েল রানা জানান, মাদক কারবারিরা তাদের আধিপত্য বিস্তার কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। আমরা নিয়মিত তাদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করছি। এরপরও তারা জামিনে এসে তাদের কারবার দখলে নিতে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। তাদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে। আমরা শিগগির আবারও তাদের গ্রেফতার করবো। পর্যায়ক্রমে যৌথ অভিযান চালানো হবে বলেও জানান তিনি।
জানা গেছে, মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক কারবারিরা মাদকের স্পট দখলে নিতে গত কয়েকদিন ধরে ভয়াবহ সংঘর্ষে জড়িয়েছে।