ঢাকাMonday , 11 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেটকারে মিললো ২ মরদেহ

Link Copied!

রাজধানীর মৌচাকে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেটকারের ভেতরে দুইজনের মরদেহে পাওয়া গেছে। মরদেহ দুটি উদ্ধার কাজ চলমান রয়েছে বলে জানা গেছে।
সোমবার (১১ আগস্ট) রমনা থানার ওসি গোলাম ফারুক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেটকারের ভেতরে দুইজনের মরদেহ পাওয়া গেছে। আমরা ঘটনাস্থলে আছি। এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।
খোঁজ নিয়ে জানা গেছে, মৌচাকের সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেটকারের ভেতরে দুইজনের মরদেহ পাওয়া গেছে। মরদেহ দুটি নারী নাকি পুরুষ এখনো জানা যায়নি।