ঢাকাSunday , 10 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে জেনিথ ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

Link Copied!

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির বসুরহাট ও লক্ষীপুর টিমের ১৩৩ জন কর্মকর্তা নিয়ে সেলস ম্যানেজার আবুল মোবারক হৃদয় এর নেতৃত্বে শনিবার (৯ আগস্ট) কক্সবাজারের একটি অভিজাত হোটেলে আনন্দ ভ্রমণ ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার এসএম নুরুজ্জামান স্যার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সম্মানিত চিফ মার্কেটিং অফিসার মোঃ আরিফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ অপারেশন অফিসার মোঃ শাহাদত হোসেন ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ নুরুল ইসলাম। সভার সভাপতিত্ব করেন বসুরহাট সেলস অফিসের ইনচার্জ ও সেলস ম্যানেজার আবুল মোবারক হৃদয়। সবাই ট্যুরটি প্রাণবন্ত ভাবে উপভোগ করেছেন । এজন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সফল কর্মকর্তাদের মাঝে প্রধান অতিথি পুরষ্কার বিতরণ করেন।