ঢাকাSunday , 10 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অগ্রণী ব্যাংকে ইসলামিক ব্যাংকিং অপারেশন বিষয়ক প্রশিক্ষণ কোর্স

Link Copied!

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) কর্তৃক আয়োজিত ৫ কর্মদিবসব্যাপী ইসলামিক ব্যাংকিং অপারেশন বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
রোববার (১০ আগস্ট) প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন অগ্রণী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আনোয়ারুল ইসলাম। প্রশিক্ষণ কোর্সে বিশেষ অতিথি ছিলেন মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জালাল উদ্দিন। এবিটিআই-এর পরিচালক ও উপমহাব্যবস্থাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ইসলামিক ব্যাংকিং ইউনিটের উপমহাব্যবস্থাপক মো. নুরুল ইসলাম। প্রশিক্ষণ কোর্সে কর্পোরেট ও শাখার ৪১ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। এসময় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আনোয়ারুল ইসলাম ইসলামিক ব্যাংকিং বিষয়ে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।