ঢাকাSunday , 10 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২য় দফায় জাকসু নির্বাচনের তফশিল ঘোষণা

Link Copied!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তফশিল ২য় বারের মতো ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। রবিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলে নির্বাচনী তফসিল ঘোষণা করেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম। ঘোষিত তফশিল অনুযায়ী, আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা ও নির্বাচনী খসড়া আচরণবিধি প্রকাশ করা হবে। ১৪ আগস্ট সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটার তালিকা সম্পর্কে আপত্তি ও মতামত গ্রহণ করা হবে। ১৭ জুন চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে। এছাড়া ১৮ ও ১৯ আগস্ট বিকাল ৪ টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। ২১ থেকে ২৪ আগস্ট বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করা হবে। মনোনয়ন পত্র যাচাই বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ আগস্ট বিকাল ৪ টায়। মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বালিতের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ ২৬ আগস্ট সকাল ৯টা থেকে বিকাল দুপুর ১২টা পর্যন্ত। আপিলের শুনানি গ্রহণ ২৭ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ও আপিলের রায় ঘোষণা করা হবে ২৭ আগস্ট বিকাল ৪টায়। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৮ আগস্ট বিকাল ৪টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২৯ আগস্ট। অন্যদিকে ২৯ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। এরপর ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং ভোট গণনা শেষে সিনেট হল থেকে ফলাফল প্রকাশ করা হবে। উল্লেখ্য, গত ৩০ এপ্রিল প্রথম জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সে অনুযায়ী গত ৩১ জুলাই নির্বাচন হওয়ার কথা থাকলেও জুলাইয়ে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলমান থাকায় তা স্থগিত করা হয়।