ঢাকাWednesday , 18 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আন্দোলনে নামছেন বিএনপিপন্থি আইনজীবীরা

Link Copied!

Ainjibi-somiti-nirbachonনিজস্ব প্রতিবেদক: বিএনপির যুগ্ম-মহাসিচব সালাহ উদ্দিন আহমেদের সন্ধানের দাবিতে ও গুম-খুন-হত্যার প্রতিবাদে সারা দেশে নতুন কর্মসূচি ঘোষণা করবেন বিএনপিপন্থি আইনজীবীরা।  আগামী সপ্তাহের যে কোনো দিন থেকে এই কর্মসূচি পালন করা হবে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিদ্ধান্ত অনুযায়ী প্রথমে আইনজীবী, পেশাজীবী এবং পর্যায়ক্রমে দলটির বিভিন্ন অঙ্গ সংগঠন এই আন্দোলনে শরিক হয়ে দেশব্যাপী সরকার পতনের আন্দোলন গড়ে তুলবে বলে গুলশান কার্যালয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘যারা কর্মসূচি নির্ধারণ করছেন এবং গুলশান কার্যালয়ে অবস্থান করছেন তারা এ বিষয়ে ভালো বলতে পারবেন। আমি কিছু বলতে পারবো না।’
একই বিষয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবীর খান  বলেন, ‘আন্দোলন চলছে এবং চলবে। আগামী সপ্তাহে সালাহ উদ্দিন আহমেদের সন্ধানের দাবিতে কর্মসূচি আসতে পারে। তবে সেটা আইনজীবীরা করবেন নাকি ২০ দল করবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হচ্ছে।’