ঢাকাThursday , 7 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রাইম ব্যাংক ও বিকাশ’র ক্যাশ ম্যানেজমেন্ট সেবা বিষয়ক চুক্তি স্বাক্ষর

Link Copied!

দৈনন্দিন লেনদেন কার্যক্রমে অধিক দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রাইম ব্যাংক পিএলসি.-এর বিশেষায়িত ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সেবা ব্যবহার করবে বিকাশ লিমিটেড। সম্প্রতি ঢাকার গুলশানে প্রাইম ব্যাংকের করপোরেট কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। এই অংশীদারিত্বের আওতায়, বিকাশের ডিস্ট্রিবিউটর ও এজেন্টরা সার্বক্ষণিক (২৪ী৭) ভিত্তিতে ই-মানি সঞ্চয় ও ক্যাশ আউট করতে পারবেন বিকাশ চ্যানেল অ্যাকাউন্ট ও প্রাইম ব্যাংকের বিশেষ অ্যাকাউন্ট ব্যবহার করে। সেবা প্রক্রিয়াটি একটি অচও ভিত্তিক যাচাইকরণ ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হবে, যা ছুটির দিনেও কার্যকর থাকবে। এতে থাকবে অটোমেটেড রিকনসিলিয়েশন ও কাস্টমাইজড রিপোর্টিং, যা লেনদেনকে করবে দ্রুত ও নির্ভুল। এছাড়াও, বিকাশ প্রাইম ব্যাংকের ‘প্রাইমপে’ অমনি-ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে হোস্ট-টু-হোস্ট সংযোগের মাধ্যমে অভ্যন্তরীণ লেনদেন পরিচালনা করবে। চুক্তিতে স্বাক্ষর করেন, প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল রহমান, বিকাশ-এর চিফ ফিন্যান্সিয়াল অফিসার মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর। উপস্থিত অন্যান্য কর্মকর্তারা হলেন, সিনিয়র ঊঠচ ও কর্পোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং, ঢাকা এরিয়া হেড সাজিদ রহমান, ঝঠচ ও হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট প্রোডাক্ট মো. রাশেদুল হোসেন, বিকাশ-এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, ঊঠচ ও হেড অব ট্রেজারি, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস আহমেদ আশরাফ শরীফ ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।