ঢাকাThursday , 7 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব উপলক্ষে রূপালী ব্যাংকে বৃক্ষরোপণ কর্মসূচি

Link Copied!

জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে রূপালী ব্যাংক পিএলসিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) মতিঝিলে ব্যাংকের নিজস্ব জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব ড. দেলোয়ার হোসেন। এ সময় ব্যাংকের ডিএমডি হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন। ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মোহাম্মদ সাফায়েত হোসেন ও মো. নোমান মিয়াসহ উর্ধত্বন কর্মকর্তারা এ কর্মসূচিতে অংশ নেন। এছাড়াও ব্যাংকের বিভাগীয় ও আঞ্চলিক কার্যালয় এবং শাখাসমূহও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।