ঢাকাWednesday , 18 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তারেকের পরিকল্পনায় জয়কে অপহরণের চেষ্টা

Link Copied!

MOFAJJOL-HOQEনিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘জিয়াউর রহমান ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরিকল্পনা করেছিল। আর খালেদা জিয়া ২০০৪ সালে শেখ হাসিনার সমাবেশে বোমা মেরে তাকে হত্যা চেষ্টা করেছিল। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণের চেষ্টা তারেক রহমানেরই পরিকল্পনা।’
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে সজীব ওয়াজেদ জয়কে অপহরণের চেষ্টার প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। মানববন্ধনের আয়োজন করে ‘জননেত্রী সৈনিক লীগ’।
এ সময় মন্ত্রী বলেন, ‘অপহরণের চেষ্টার সঙ্গে যারা জড়িত তারা স্বীকার করেছে বিএনপির হাইকমান্ড তারেক রহমান ও খালেদা জিয়ার নির্দেশে তারা জয়কে অপহরণের চেষ্টা করেছিল। কারণ তারা জানে আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে সজীব ওয়াজেদ জয়। এ কারণেই জয়কে হত্যার উদ্দেশে অপহরণের চেষ্টা করা হয়েছিল।’ অপহরণের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দেশেও বিচার করা হোক বলে দাবি জানান মন্ত্রী। কারণ এটি বাংলার জনগণের প্রত্যাশা।
বিএনপির আন্দোলনের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘আন্দোলনের নামে তারা বোমা মেরে মানুষ হত্যা করছে, তাদের আন্দোলনে জনগণের কোনো সমর্থন নাই।’ অবিলম্বে হরতাল-অবরোধের নামে মানুষ হত্যা বন্ধ করে সুষ্ঠু রাজনীতিতে ফিরে আসতে বিএনপিকে আহ্বান জানান তিনি।
এ সময় মনববন্ধনে আরো বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মাহবুবউদ্দিন আহমমেদ, সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ অন্য সদস্যরা।