ঢাকাMonday , 4 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গ্রামীণফোন ও ইবিএল আনল সুদবিহীন কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ

Link Copied!

দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন সম্প্রতি ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে, যার মাধ্যমে গ্রাহকরা সুদবিহীন কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ পাবেন। এ উদ্যোগের মাধ্যমে গ্রাহকরা সর্বোচ্চ ২৪ মাস পর্যন্ত জিরো পার্সেন্ট ইএমআই সুবিধায় স্মার্টফোনের মূল্য পরিশোধ করতে পারবেন।
রবিবার (৩ আগস্ট) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
এই ক্যাম্পেইনের আওতায় গ্রামীণফোনের গ্রাহকরা ইবিএল-এর ক্রেডিট কার্ড ব্যবহার করে স্যামসাং, শাওমি (এমআই), ভিভো, অপ্পোসহ গেজেট অ্যান্ড গিয়ার-এর মতো জনপ্রিয় ব্র্যান্ড ও রিটেলার থেকে স্মার্টফোন কিনতে পারবেন। অফারটি গ্রহণ করতে হলে গ্রাহকদের ১০ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত পার্টনার আউটলেট ভিজিট করতে হবে এবং ২৯০০০ নম্বরে এসএমএস করে যাচাই করতে হবে যে অফারটি তার জন্য প্রযোজ্য কি না। পরবর্তীতে আউটলেট ম্যানেজার ইবিএল-এর ক্রেডিট কার্ড ব্যবহার করে মূল্য পরিশোধ নিশ্চিত করবেন।
সম্প্রতি রাজধানীর জিপি হাউজে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে গ্রামীণফোনের পার্টনারশিপস বিভাগের প্রধান মুনিয়া গনি এবং ইবিএল-এর কার্ডস বিভাগের প্রধান তাসনিম হোসেন এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
গ্রামীণফোনের পার্টনারশিপস বিভাগের প্রধান মুনিয়া গনি বলেন, “ডিজিটালাইজেশনের মাধ্যমে সমাজকে ক্ষমতায়নে কাজ করছে গ্রামীণফোন। এই পার্টনারশিপের মাধ্যমে আমরা গ্রাহকদের জন্য প্রযুক্তির দরজা আরও প্রসারিত করেছি, যাতে তারা সহজেই স্মার্টফোন কিনে নিজেদের ডিজিটাল জীবনধারাকে আরও গতিশীল করতে পারেন।”
ইবিএল-এর কার্ডস বিভাগের প্রধান তাসনিম হোসেন বলেন, “গ্রামীণফোনের সঙ্গে এমন উদ্ভাবনী ও সাশ্রয়ী উদ্যোগে অংশ নিতে পেরে আমরা আনন্দিত। ইবিএল সব সময় গ্রাহকদের জন্য স্মার্ট ব্যাংকিং ও আর্থিক সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।”
সবার জন্য আধুনিক ডিভাইস সহজলভ্য করা এবং টেলিকম খাতকে টেক কোম্পানিতে রূপান্তরের লক্ষ্যে এই কৌশলগত উদ্যোগ নিয়েছে গ্রামীণফোন। এটি ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে শুরুর সীমাবদ্ধতা দূর করে স্মার্ট ডিভাইস ব্যবহারকে আরও সাশ্রয়ী ও সহজ করতে সহায়তা করবে।