ঢাকাSaturday , 2 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৫ আগস্ট ঘিরে কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

Link Copied!

৫ আগস্ট ঘিরে কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (২ আগস্ট) মোহাম্মদপুর থানা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৫ আগস্ট কোনো ধরনের শঙ্কা নেই। তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ কিছু কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরমধ্যে অনেককে গ্রেফতারও করা হয়েছে।
আওয়ামী অপতৎপরতার সঙ্গে সেনাবাহিনীর একজন কর্মকর্তার জড়িত থাকার অভিযোগ রয়েছে- এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে বাহিনীর যেই জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না। সবাইকেই আইনের আওতায় নিয়ে আসা হবে।
তিনি বলেন, যেহেতু দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেহেতু তারা যদি কোনো ধরনের অপকর্ম করে তাহলে কোনো ধরনের ছাড় পাবে না।
সাংবাদিকদের উদ্দেশে এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা দেখছেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য কতটা কষ্ট করে যাচ্ছি। আপনাদের কাছে অনুরোধ- সত্যি ঘটনাটা প্রকাশ করেন। সত্য ঘটনা প্রকাশ করলে জনগণ উপকৃত হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হয়।
গণমাধ্যম কি তাহলে এখন সত্য প্রকাশ করছে না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মিডিয়া সত্য প্রচার করার কারণেই দেশ এ পর্যন্ত এগিয়েছে। আমি সবসময়ই বলি, আপনারা সত্য প্রচার করার কারণে বিদেশি মিডিয়াগুলোর মুখ কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে। তারা কিন্তু আগের মতো সরব হতে পারছে না।