ঢাকাThursday , 31 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাউথইস্ট ব্যাংকের এমডির পদত্যাগ

Link Copied!

সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরুদ্দিন মো. ছাদেক হোসেন পদত্যাগ করেছেন। গত ২৮ জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে ব্যাংকটির চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৩১ জুলাই) ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে চলতি বছরের ৪ মে, নুরুদ্দিন মো. ছাদেক হোসেনকে তিন মাসের ছুটিতে পাঠিয়েছিল ব্যাংকের পরিচালনা পর্ষদ। যা আগামী ৪ আগস্ট পর্যন্ত কার্যকর ছিল। এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দ্বায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী। ২০২৩ সালের ৫ এপ্রিল, সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছিলেন নুরুদ্দিন মো. ছাদেক হোসেন। এ নিয়োগের আগে তিনি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।