ঢাকাThursday , 31 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবি ব্যাংকের এএমএল ও সিএফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত

Link Copied!

এবি ব্যাংক পিএলসি সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে “এএমএল এবং সিএফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম” শীর্ষক একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরিচালক মোঃ মফিজুর রহমান খান চৌধুরী এবং অতিরিক্ত পরিচালক সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবি ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান কাইজার এ. চৌধুরী, পরিচালনা পর্ষদের সকল সদস্যবৃন্দ এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মিজানুর রহমান। এছাড়াও ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্টের সদস্যবৃন্দ প্রোগ্রামে অংশগ্রহণ করেন।
প্রোগ্রামে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে জাতীয় ও আন্তর্জাতিক নীতিমালা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং ব্যাংকিং সেক্টরে এ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা এ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সকল পর্যায়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।