ঢাকাThursday , 31 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

করোনায় আরও একজনের মৃত্যু

Link Copied!

গত এক দিনে (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) দেশে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে ২০২৫ সালের জানুয়ারি থেকে আজ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭১৯ জনে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৯ জন।
একই সময়ে সারা দেশে ৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে করোনাভাইরাস মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩.৭০ শতাংশ।
প্রসঙ্গত, বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ, যেদিন তিনজন রোগীর দেহে ভাইরাস ধরা পড়ে। ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুইদিনে সর্বোচ্চ ২৬৪ জন করে মারা যান। এরপর থেকে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমতে শুরু করে এবং এক পর্যায়ে প্রায় শূন্যে নেমে আসে।