ঢাকাWednesday , 30 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের ১১ কর্মকর্তাকে পদায়ন

Link Copied!

সারাদেশে পুলিশের বিভিন্ন পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার কর্মকর্তা। মঙ্গলবার (২৯ জুলাই) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
বদলি পাওয়া কর্মকর্তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন:
১. আছমা আরা খান জাহান অতিরিক্ত পুলিশ সুপার, বদলি হয়েছেন পিবিআইয়ে
২. রেজওয়ান আহমেদ; বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার, পদায়ন নেত্রকোনায়
৩. মো. আহসান খান; রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে এপিবিএনে
৪. এ বি এম মুজাহিদুল ইসলাম; র‌্যাব থেকে পুলিশ সদর দপ্তরে
সহকারী পুলিশ সুপারদের মধ্যে:
১. সাইফুল ইসলাম খান: সদর দপ্তর থেকে ফরিদপুর জেলার নগরকান্দা সার্কেল
২. আরিফ হোসেন: সিএমপি থেকে যশোর জেলার নাভারন সার্কেল
৩. সাজিদ হোসেন: এটিইউ থেকে নৌ পুলিশে
৪. সৈয়দ ফয়েজ আহমেদ: সদর দপ্তর থেকে টিডিএসে
৫. আজম খান: কেএমপি থেকে ফরিদপুরের মধুখালী সার্কেল
৬. মো. আসাদুজ্জামান: ডিএমপি থেকে এপিবিএনে
৭. মো. ফারমান আলী: এপিবিএন থেকে নোয়াখালী পিটিসিতে