ঢাকাWednesday , 30 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অবৈধ সম্পদ: এএসপি নাজমুলের বিরুদ্ধে মামলা করবে দুদক

Link Copied!

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী জোনের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) নাজমুল হাসান ফিরোজের বিরুদ্ধে মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৩০ জুলাই) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নাজমুল হাসান ফিরোজ ছাড়াও তার মা, ছোট ভাইসহ পাঁচজনের সম্পদের নোটিশ জারি করেছে দুদক। তাদের বিরুদ্ধে ফিরোজের সম্পদ ভোগদখল ও অস্বাভাবিক ব্যাংক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
মামলায় এ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এক কোটি ৭৫ লাখ ৪০ হাজার ৯২০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
দুদক জানায়, নাজমুল হাসান ফিরোজের ছোটভাই এনামুল হোসেনের স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ ৮ কোটি ৪২ লাখ ৭৬ হাজার টাকা ও তার ব্যাংক লেনদেনের পরিমাণ ৮৩ কোটি ৩৩ লাখ ২৩ হাজার ৩১৬ টাকা, মা নাজমা বেগমের স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ ৭ কোটি ৯৩ লাখ ৪১ হাজার টাকা এবং ব্যাংক লেনদেন ৬৫ কোটি ৮০ হাজার ১০৭ টাকার।
নাজমুল হাসান ফিরোজের শ্বশুর এ কে এম ছায়াদাত হোসেন বকুলের স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ ৬ কোটি ২২ লাখ টাকা আর ব্যাংক লেনদেন ৬৬ কোটি ১৫ লাখ ১০ হাজার ৯০৮ টাকার। শ্বশুরের ব্যবসায়িক পার্টনার মোস্তফা খানের স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪ কোটি টাকা ও ব্যাংক লেনদেন ১২০ কোটি ৬৩ লাখ ৭৩ হাজার ৮১৮ টাকার।
অভিযুক্ত এ পুলিশ কর্মকর্তার মামাতো ভাইয়ের স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ ৭০ লাখ ৮০ হাজার টাকা আর ব্যাংক লেনদেন ২৬ কোটি ৩১ লাখ ৯৯ হাজার ৮১৫ টাকার।
গত ১০ মার্চ ঢাকা মেট্রোপলিটন পুলিশ পল্লবী জোনের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজ ও তার স্ত্রী সাদিয়া আইনুন নিশাতের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন আদালত।