ঢাকাTuesday , 29 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইউনিয়ন ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

Link Copied!

ইউনিয়ন ব্যাংক পিএলসির নবগঠিত নির্বাহী কমিটির ৭ম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ব্যাংকের প্রধান কার্যালয়, গুলশান-১, ঢাকায় সভাটি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৯ জুলাই) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সভায় সভাপতিত্ব করেন নির্বাহী কমিটির সম্মানিত চেয়ারম্যান মুঃ ফরীদ উদ্দীন আহমদ। সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সদস্য ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, সদস্য ড. শহিদুল ইসলাম জাহীদ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ হুমায়ুন কবির।

কার্যপোলক্ষ্যে সভায় অংশগ্রহণ করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইকবাল ও মিজানুর রহমান।

সভায় ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতি, ঝুঁকি ব্যবস্থাপনা, পরিচালন কাঠামো উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় এবং সংশ্লিষ্ট সিদ্ধান্ত গৃহীত হয়। নির্বাহী কমিটি ব্যাংকের সার্বিক উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে।