ঢাকাMonday , 28 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

Link Copied!

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জোন এবং ২টি কর্পোরেট শাখার অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ব্যাংকের চট্টগ্রাম আইবিটিআরএ-এর রিজিওনাল সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খান সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মাহমুদুর রহমান ও ড. এম. কামাল উদ্দীন জসীম এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নূরুল হক। চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান মো. আবদুর রব মৃধার সভাপতিত্বে সম্মেলনে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জোনপ্রধান শহীদুল্লাহ মজুমদার।

সম্মেলনে জোনদ্বয়ের অধীন শাখাসমূহের প্রধান, ২টি কর্পোরেট শাখার প্রধান এবং প্রধান কার্যালয়ের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।