ঢাকাMonday , 28 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিমান দুর্ঘটনা তদন্তে ঢাকায় আসছেন চীনা প্রতিনিধি দল

Link Copied!

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনা অনুসন্ধানে শীঘ্রই চীনের তদন্ত দল ঢাকায় আসবে বলে জানিয়েছেন বিমানবাহিনীর এয়ার কমোডর শহিদুল ইসলাম।
সোমবার (২৮ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে এভিয়েশন ইউনিভার্সিটিতে বিমান বাহিনীর সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
এয়ার কমোডর শহিদুল ইসলাম বলেছেন, তদন্ত প্রতিবেদনে বিস্তারিত আসার পরই সকল তথ্য জানানো হবে। পাইলট তৌকিরের সাথে এয়ার কন্ট্রোল এজেন্সির সক্রিয় যোগাযোগ ছিল।
ব্রিফিংয়ে বলা হয়, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়গুলো মাথায় রেখেই রাজধানীতে সামরিক বিমান পরিচালনা করতে হবে।
এ সময় এয়ার কমোডর মিজানুর রহমান জানান, এ দুর্ঘটনায় হতাহতদের পরিবারের পাশে থাকবে বিমানবাহিনী।
রাজউকের নিয়মকানুন মেনেই স্কুল ও কলেজের ভবন নির্মাণ করা হয়েছিল সংবাদ সম্মেলনে দাবি করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন (অব.) জাহাঙ্গীর আলম।