ঢাকাMonday , 28 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জিম্বাবুয়েকে দলকে ৯১ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

Link Copied!

ওপেনারদের দারুণ শুরু, মিডল অর্ডারের ছন্দপতন আর বোলারদের দুর্দান্ত পারফরম্যান্স এই তিনে ভর করে জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭৪ রানের লড়াকু সংগ্রহের পর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে স্বাগতিকদের ১৮৩ রানে অলআউট করে ৯১ রানের দারুণ জয় তুলে নেয় টাইগার যুবারা।
টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই রীতিমতো ঝড় তোলেন দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ। উদ্বোধনী জুটিতেই আসে ৭৮ রান। ৩৫ বলে ৩১ রান করে রিফাত ফিরলেও অন্যপ্রান্তে ঝড়ো ব্যাটিং চালিয়ে যান জাওয়াদ। মাত্র ৩৯ বলে হাফসেঞ্চুরি করে ৬৩ বলে খেলেন ৮২ রানের ইনিংস। তিন নম্বরে নেমে আজিজুল হাকিম তামিম যোগ করেন ৩৪ রান।
তবে ১৭৫ রানে তৃতীয় উইকেট পতনের পর ধস নামে টাইগার ইনিংসে। একপর্যায়ে স্কোরবোর্ডে ১৮০ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। তখন চাপের মুখে একপ্রান্ত আগলে রেখে মোহাম্মদ আবদুল্লাহ খেলেন দুর্দান্ত ইনিংস। ৬৪ বলে অপরাজিত ৫৬ রানের ইনিংসে ভর করে আড়াইশ ছাড়িয়ে যায় বাংলাদেশের সংগ্রহ।
২৭৫ রানের লক্ষ্যে খেলতে নেমে জিম্বাবুয়ের শুরুটা ছিল ধীরগতির। দলীয় ৩৩ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন নাথানিয়েল হ্লাবানগানা ও কিয়ান ব্লিগনট। হ্লাবানগানা ৫৩ রান করে ফিরলে ভেঙে পড়ে জুটি।
এরপর আর ম্যাচে ফিরতে পারেনি জিম্বাবুয়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৪০ রানে ৪ উইকেট হারানো দলটি পরবর্তী ৪৩ রান তুলতেই হারায় বাকি ৬ উইকেট। ফলে ৪২.২ ওভারে ১৮৩ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস।
বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন সামিউন বশির রাতুল। তিনি ১৪ রানে শিকার করেন ৩ উইকেট। আল ফাহাদ ও আজিজুল হাকিম তামিম নিয়েছেন ২টি করে উইকেট।