ঢাকাMonday , 28 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তাসকিনের বিরুদ্ধে ডেকে নিয়ে ‘বন্ধুকে’ মারধরের অভিযোগ

Link Copied!

ফোনে ডেকে নিয়ে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। রোববার (২৭ জুলাই) মিরপুর-১ এ ঘটনাটি ঘটে। পরে মিরপুর মডেল থানায় রাতেই অভিযোগ দায়ের করা হয়।
এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে থানার কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। তবে থানার একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছেন, এই টাইগার পেসারের বিরুদ্ধে অভিযোগ দায়েরের ঘটনাটি সত্য। এ বিষয়ে এরই মধ্যে তদন্তও শুরু হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, বাদী সিফাতুর রহমান সৌরভকে ফোনে ডেকে নিয়ে যান তাসকিন। পরে তাকে কিল-ঘুষি মেরে জখম করেন ও হুমকি দেন। থানা সূত্র বলছে, বাদীর সঙ্গে তাসকিনের বন্ধুত্বের সম্পর্ক ছিল।
এসবের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইত্তেফাকের পক্ষ থেকে তাসকিনে মুঠোফোনে কল করা হত। তবে তিনি কলটি রিসিভ করেননি।