ঢাকাMonday , 28 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫০৭

Link Copied!

সারাদেশে পুলিশের চলমান বিশেষ অভিযানে একদিনে ১৫০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১০১৭ জন বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি এবং ৪৯০ জন বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন।
সোমবার (২৮ জুলাই) পুলিশ সদর দফতরে এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবিবার (২৭ জুলাই) দেশব্যাপী পুলিশ সদস্যরা একযোগে অভিযান চালিয়ে ১,৫০৭ জনকে গ্রেপ্তার করেন। এ সময় একটি ৭.৬২ চায়না রাইফেল, একটি একনলা বন্দুক, একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি, ১৫টি কার্তুজের খোসা ও একটি এলজি উদ্ধার করা হয়।
পুলিশ সদর দফতর আরও জানায়, সারা দেশে অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।