ঢাকাMonday , 28 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কোনো চাঁদাবাজকেই ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

Link Copied!

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, কোনো চাঁদাবাজকেই ছাড় দেওয়া হবে না, তা সে যত বড়ই হোক না কেন। আমরা ইতোমধ্যে গুলশানের চাঁদাবাজদের ধরেছি। চাঁদাবাজের মূল পরিচয় সে একজন চাঁদাবাজ। যত প্রভাবশালী হোক না কেন, তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। এ ক্ষেত্রে কোনো রাজনৈতিক বা অন্য কোনো পরিচয় বিবেচনায় নেওয়া হবে না।
সোমবার (২৮ জুলাই) বিকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপদেষ্টা জানান, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী আগস্ট মাস থেকে পুলিশের প্রশিক্ষণ শুরু হবে। তিনি বলেন, আগস্ট থেকে ধাপে ধাপে এই প্রশিক্ষণ শুরু হয়ে চলবে নির্বাচনের আগ পর্যন্ত। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এসপি-ওসি বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া; এসব পদে সবসময় পোস্টিং হচ্ছে।
মাদক বহনকারীরা ধরা পড়ছে উল্লেখ করে লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, মূল হোতা গডফাদাররা থাকছে আড়ালে; তাদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।