খুলনা প্রতিনিধি : নাশতকার অভিযোগে খুলনা মহানগরীর দৌলতপুর থানার দেয়ানা এলাকা থেকে জামায়াত-শিবিরের ৩৫জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার দৌলতপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বৈঠক করার সময় এদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাব, জিহাদি বই, ক্যামেরা, পেন ড্রাইভ উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন- খুলনার নিরালা আবাসিক এলাকার আজিজুর রহমান, চুয়াডাঙ্গার বালিয়াকান্দি এলাকার মো. বাবু আলী, নোয়াখালী জেলার সাধারাম এলাকার মো. আবু তাহের, ফেনীর ছাগলনাইয়ার মো. ওমর ফারুক, রংপুর জেলার মিঠাপুকুর এলাকার খাদেমূল ইসলাম, শরিয়তপুরের খানপাড়া এলাকার মো. আজিজুর রহমান, সাতক্ষীরা জেলার মনিপুর এলাকার মো. আব্দুল আলীমসহ ৩৫ জন।
শাপলা কুঁড়ি অনুষ্ঠানের নামে জামায়াত-শিবিরের এসব নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনাসহ দেশ ও সরকারবিরোধী আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিলো বলে অভিযোগ রয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয়ে এরা দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং সরকারপতন আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিলো। বিকেলে এদের আদালতে হাজির করা হয়। পরে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়।

