নাহিদ-হাসনাত-সারজিসসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা এখন নিরাপদে আছেন বলে জানিয়েছেন ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ।
বুধবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
আলী আহসান জুনায়েদ লিখেছেন, সারজিস, নাসিরের সাথে কথা হয়েছে। নাহিদ, হাসনাত ও আখতারকে মেসেজ করেছি। হামলা চলছে। পরিস্থিতি খারাপ শুনলাম। এখনো সবাই নিরাপদ, কিন্তু এভাবে আর চলতে দেওয়া যায় না। এই হামলার বিহিত করতে হবে। আমরা স্পষ্ট করে বলছি, রাষ্ট্রে বিপ্লবী সংস্কার ছাড়া সামনে এগোনোর কোনো পথ নেই।
১। পুলিশ সংস্কার হয়নি, তাই পুলিশ বসে থেকে হামলা দেখছে।
২। লীগের বিচার শুরু হয়নি, তাই গোপালগঞ্জ এখনো ফ্যাসিবাদের ঘাঁটি।
৩৷ ইন্টেরিম সরকার আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ।
৪। সংস্কার বাদ দিয়ে রাজনীতি করার প্রতি বেশি আকর্ষণ থাকায় ৫ আগস্টের আগের পরিস্থিতিই বহাল আছে।
তিনি আরও লেখেন, গণঅভ্যুত্থানকে রূপ দিতে হবে পূর্ণ বিপ্লবে। নতুন বাংলাদেশকে গড়ে তুলতে হবে আপামর ছাত্র-জনতার আত্মত্যাগের বিপ্লবী রঙে। আমরা থামছি না ইনশাআল্লাহ।

