ঢাকাWednesday , 16 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এনসিপির কার্যালয়ের সামনে অবিস্ফোরিত ‘ককটেল’

Link Copied!

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে লাল টেপ প্যাঁচানো অবস্থায় একটি ককটেল সদৃশ বস্তু পড়ে থাকতে দেখা গেছে।
বুধবার (১৬ জুলাই) দুপুরে রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারে অবস্থিত এনসিপির কার্যালয়ের সামনে ফুটপাতের পাশে এটি পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা জানান, দুপুর ২টার পর কে বা কারা এটি নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। বাংলামোটর সিগনালে দ্বায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট আনিসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা এখানে একটি অবিস্ফোরিত ককটেল সদৃশ কিছু একটা পড়ে থাকতে দেখেছি। তবে কখন কে বা কারা এটি নিক্ষেপ করেছে সেটা আমরা বলতে পারছি না। তিনি বলেন, ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষের কাছ থেকে আমরা এই বিষয়ে জানতে পারি।