ঢাকাSaturday , 12 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্রাউড ফান্ডিংয়ে এক মাসে কত টাকা পেলো এনসিপি

Link Copied!

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ক্রাউড ফান্ডিং উদ্যোগ ‘আপনার অনুদানে আগামীর বাংলাদেশ’ এক মাসের বেশি সময় পার করেছে। গত ৫ জুন আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়েছিল। এ পর্যন্ত মোট ১৫ লাখ ৯৯ হাজার টাকা অনুদান পেয়েছে দলটি। শনিবার (১২ জুলাই) বিকেল পর্যন্ত এনসিপির তহবিল সংগ্রহের ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে। এনসিপির ওয়েবসাইটের তথ্য বলছে, এ পর্যন্ত মোট পাঁচ হাজার ৪৯৬ জন দলটির তহবিলে অনুদান দিয়েছেন। গত ২৪ ঘণ্টায় ২২৫ জন দাতা অনুদান দিয়েছেন ৮০ হাজার ৬৮ টাকা। গত ৪ জুন বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আর্থিক নীতিমালা ঘোষণা ও ক্রাউড ফান্ডিং কার্যক্রমের ঘোষণা দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। এরপর ৫ জুন আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়।