ঢাকাThursday , 10 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা ১৫ আসনে ধানের শীষের পক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত

Link Copied!

ঢাকা ১৫ আসনের ধানের শীষের প্রার্থীর পক্ষে বৃহস্পতিবার দুপুরে শেওড়াপাড়াস্থ মেহফিল কনভেনশন হলে কাফরুল থানা বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কাফরুল থানা বিএনপির আহ্বায়ক সৈয়দ একরাম হোসেন বাবুল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মোঃ আমিনুল হক। মত বিনিময়কালে আলোচনার মধ্যমনি ছিলেন ঢাকা ১৫ আসনের ধানের শীষের কান্ডারি সাবেক ছাত্রনেতা ও যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাক, ফেরদৌসি আহমেদ মিষ্টি, সদস্য আশরাফুজ্জাহান জাহান, এএফএম খালেদসহ ঢাকা মহানগর উত্তর বিএনপির অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন কাফরুল থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আকরানুল হক আকরাম। এ সময় কাফরুল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ, কাফরুল থানা বিএনপির সাবেক এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি আমিনুল হক উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে এসেছি আপনাদের সামনে। তিনি আরও বলেন, আমরা আজ এক কঠিন সময় অতিক্রম করছি। নিজেরা ঐক্যবদ্ধ না থাকলে আমরা ক্ষতিগ্রস্ত হবো। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। দলের নেতাকর্মীদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা নয়। সবাই নমিনেশন পাবেন না। পাবেন একজন। তার পক্ষেই আমাদের সকলের একযোগে কাজ করতে হবে। ভুল করলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হবো। আমিনুল হক বলেন, বিএনপির ত্যাগী কর্মীদের দল অবশ্যই মূল্যায়ন করবে। তিনি বলেন, ঢাকা-১৫ আসনে ধানের শীষের কান্ডারি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুবদলের সাবেক কেন্দ্রীয় শফিকুল ইসলাম মিল্টনকে কাজ করার নির্দেশনা দিয়েছেন। আজকের মত বিনিময় সভায় আপনাদের এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমাকে নির্দেশনা দেওয়া হয়েছেন। সুতরাং দলের নির্দেশনা সকলের কাছে পৌছে দিবেন এবং তাকে সবাই সহযোগিতা করবেন। উপস্থিত নেতৃবৃন্দ তারেক রহমানের নির্দেশনা পেয়ে ঐক্যমত পোষন করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শফিকুল ইসলাম মিল্টনকে বিজয়ী করতে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ধানের শীষের কান্ডারি শফিকুল ইসলাম মিল্টন দলের নেতাকর্মীদের সাথে নিয়ে আধুনিক কাফরুল গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‌আমি আপনাদের সন্তান। দলের সিদ্ধান্ত পালনে আমি প্রতিশ্রুতিব্ধ।
শুক্রবারের কর্মসূচি
ঢাকা-১৫ আসনে ধানের শীষের কান্ডারি শফিকুল ইসলাম মিল্টন ১১ জুলাই শুক্রবার কাফরুল থানার আওতাধীন ৪ নং ওয়ার্ডের ১৩ নং সেকশনস্থ কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করবেন।