ঢাকাMonday , 16 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সালাহ উদ্দিনকে খুঁজে না পাওয়া রাজনীতির জন্য অশুভ

Link Copied!

suronjitনিজস্ব প্রতিবেদক: বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে না পাওয়া রাজনীতির জন্য অশুভ লক্ষণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত।
সোমবার সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে চলমান রাজনীতি শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। নৌকা সমর্থকগোষ্ঠী এ সভার আয়োজন করে।
অজ্ঞাতস্থান থেকে বিএনপির প্রেস বিজ্ঞপ্তি প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, ‘রাজনীতি হবে প্রকাশ্যে। জনগণের জন্যই হবে রাজনীতি। অন্তরালের রাজনীতি না হওয়াই ভালো। অন্তরালের রাজনীতি অন্তর্ধানে পরিণত হয়েছে। এটা অন্তর্ঘাতে পরিণত হলে এটা হবে আরো বেশি দুঃখজনক। এ ধরনের নাটকিয়তা রাজনীতির জন্য অশুভ লক্ষণ।’
তিনি বলেন, ‘আশা করি আমরা সালাহ উদ্দিন আহমেদ সম্পর্কে একটা ভালো খবর পাবো। সর্ব মহলের সর্ব প্রচেষ্টায় সালাহ উদ্দিনকে খুঁজতে হবে।’
সুরঞ্জিত বলেন, ‘বেগম জিয়ার অফিস আছে, লোক আছে। সেখান থেকে খবর পাঠালে কী হতো? অন্তরালে রাজনীতি এখন অন্তর্ধানে পরিণত হলো না? আমাদের রাজনীতি কোন অজানা পথে চলছে আমরা জানি না।’
আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘মানুষ আশা করছিল খালেদা জিয়া এতোদিন পর সংবাদ সম্মেলন করছেন। তিনি সংঘাত, সহিংসতার রাজনীতি পরিহার করবেন। কিন্তু তিনি সংবাদ সম্মেলনে সংঘাতের রাজনীতিকে আরো বেশি উসকে দিয়েছেন।’
সাবেক এ মন্ত্রী বলেন, ‘খালাদে জিয়া এতোদিন পরে সংবাদ সম্মেলন করলেন। কিন্তু তার সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন না। মওদুদ আহমদ এতো বড় নেতা, তিনি উপপ্রধানমন্ত্রী ছিলেন। উনার পরিচয় লিখতে গেলে এক পাতা শেষ হয়ে যায়। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, এরা কোথায় ছিলেন? কেন তারা উপস্থিত ছিলেন না? যিনি কি না নেত্রী ডাকলেও আছেন, না ডাকলেও আছেন। অথচ উনিও উপস্থিত ছিলেন না।’
তিনি বিএনপিকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, ‘বাংলাদেশ বাংলাদেশেই থাকবে, বাঙালি বাঙালিই থাকবে। এ দেশকে মধ্যপ্রাচ্য বানানো যাবে না। এ দেশের শ্যামল মানুষকে উগ্র জঙ্গিবাদী বানানো যাবে না। গণতন্ত্রই আমাদের ঐতিহ্য। গণতন্ত্রই আমাদের রাজনীতি।’